শ্রমিক বাণী
কলমে ✑ কৃতদাস
শ্রমিক মোরা-
এই দেশে-তে মাথা নুয়ে থাকি,
ষোল কলা পূরোন হতে আর কিছুটা বাকি।
মোদের জন্য বিধান আছে শ্রম আইন নাম,
শুধু সংবিধানেই লিপিবদ্ধ নেই-যে তাহার দাম।
বেতন ভাতা বন্ধ হলেও মিছিল করা মানা,
দাবি নিয়ে হাত ওঠালেই মোদের উপর হানা।
সময় বিধান কেউ মানে’না সকাল সন্ধা কাজ,
এই কথাটা বলতে গেলেই চাকরি যাবে আজ।
তবে বছর শেষ মে দিবসে, অনেক নেতা আসে,
কাঁধের উপর হতটা রেখে মিথ্যে ভালোবাসে।
কেউ বা আবার আঙুল তুলে বলে তোতার বুলি,
“দুনিয়ার মজদুর এক হও -এক হও” নীতির ঝুলি খালি।
আবার দেখি পোস্টেরেতে কতরকম লোক,
লেখা আছে মাথার উপর মে দিবস-টা অমর হোক।
শ্রমিক দিবস – শ্রমিক দিবস শ্লোগান শোনায় কতো,
দিবস গেলেই সব ভুলে যায় মোদের নেতা খবর নেয়’না অত।
তবে মাঝে মধ্যে দু-এক নেতা দাবি তোলে কিছু,
বরাদ্দ হয় কি’যে কোথায় কেউ জানে না নেতার পকেট উচু।
বাংলাদেশের শ্রমিক মোরা- এই দেশে’তে মাথা নুয়ে থাকি,
ষোল কলা পূরোন হতে আর কিছুটা বাকি।