বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

প্রতিবেদক / ৩৫ সময়
আপডেট সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

দামুড়হুদা থানা প্রতিনিধি
মোঃ:আমিনুল ইসলাম, তারিখ ০৬-০৪-২০২৬ ইংরেজি

দামুড়হুদায় চুয়াডাঙ্গা জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মিজ্ লুৎফুন নাহার এর সাথে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মিজ্ লুৎফুন নাহার বলেন, “দামুড়হুদা উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবে। জনগণের সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনারা যে সমস্যাগুলো তুলে ধরেছেন, সেগুলো পর্যায়ক্রমে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায়, তিনি সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ, সেবা কার্যক্রম সহজীকরণ এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সন্ধ্যার পরে কোন স্টুডেন্ট বাইরে থাকলে হবেনা, যারা অভিভাবক তারা অবশ্যই তাদের সন্তানদের দিকে খেয়াল করবেন। তিনি স্থানীয় দোকানদারদের বেশী বিক্রি ও লাভের আশায় কোন স্টুডেন্ট বা ১৮ বছর বয়সের নিচে কারো কাছে সিগারেট বা তামাকজাত পণ্য বিক্রয় করতে নিষেধ করেন। স্কুল চলাকালীন সময়ে স্কুলের আশপাশের কোন দোকান বা স্থানে স্কুল ড্রেস পরা অবস্থায় কোন স্টুডেন্ট থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাগর দে, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন, দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দর্শনা প্রেসক্লাবের সভাপতি একরামুল হক পিপুলসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম প্রজেক্টরের মাধ্যমে নবাগত জেলা প্রশাসককে দামুড়হুদা উপজেলার সার্বিক তথ্য উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, ধর্মীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়। সভা শেষে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়। প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় বাড়াতে এ ধরনের মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মত প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031