স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরে মাটির ব্যাংক থেকে টাকা চুরির সন্দেহে জিত মণ্ডল (১৭) নামে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় উপজেলার চলিশিয়া ইউনিয়নের ভূলাপাতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত জিত মণ্ডল ওই এলাকার খোকন মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গৌরাঙ্গ বিশ্বাসের বাড়ি থেকে তিন-চার দিন আগে একটি মাটির ব্যাংক থেকে টাকা চুরির অভিযোগ ওঠে জিতের বিরুদ্ধে। এ সন্দেহের জেরে রোববার সন্ধ্যায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রাথমিক বিদ্যালয় মাঠে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে সোমবার সন্ধ্যায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগ রয়েছে, “তুফান হালদার ও গৌরাঙ্গ বিশ্বাসের নির্দেশে কৃষ্ণ মণ্ডল, নিমাই মণ্ডল ও দুর্গেশ বিশ্বাস তাকে মারধর করেন। স্থানীয়দের দাবি, জিত মানসিকভাবে প্রতিবন্ধী হওয়ায় তাকে অসহায় পেয়ে এ নির্যাতন চালানো হয়েছে।”
এ বিষয়ে অভিযুক্তদের একজন নিমাই মণ্ডল বলেন, “গৌরাঙ্গ বিশ্বাসের টাকা চুরির ঘটনায় তাকে দু-একটি চড়-থাপ্পড় মারা হয়েছে। চুরির টাকা ফেরত না দেওয়ার জন্য তারা নানা অজুহাত দিচ্ছে।