বিপ্লব হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই(নিঃ) মানিক কুমার শিকদার, সংগীয় অফিসার ফোর্সসহ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে আজ ২৭ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ১৬:৪৫ ঘটিকায় আলমডাঙ্গা থানাধীন গড়চাপড়া গ্রামের ঈদগাহ মোড়ে জনৈক মোঃ আব্দুল মান্নানের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ আব্বাস শেখ(২৫), পিতা- মোঃ সাজ্জাদ শেখ, সাং- জেহালা (অঘরনাথপাড়া), থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার পূর্বক ১৫০(একশত পঞ্চাশ) পিচ টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ে ১,৭৯০/- টাকা উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।