মোঃইকরামুল হাসান, বিশেষ প্রতিনিধি
মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মাগুরা’র অফিসার ইনচার্জ জনাব মুন্সী রাসেল হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি মোহা: জিবলু মোল্যা (৪৫), পিতা- মৃত মাজেদ মোল্যা, সাং- ভিটেসাইর, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা।
অদ্য ২৮ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে মহম্মদপুর থানাধীন বিনোদপুর ইউনিয়নের অন্তর্গত বিনোদপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
মাগুরা জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর।