বিপ্লব হোসেন
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
অহনা ছিলেন সংগ্রামী যুবতী। চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের কসমেটিকস দোকানের সেলস গার্ল। দীর্ঘ দিন ধরে থাকতেন ঈদগা সড়কপড়ায়। সম্প্রতি শহরের শেখপাড়ায় ভাড়াবাড়ি একাই থাকতেন। আজ উদ্ধার হলো চিরকুটসহ নিথর দে’হ।
শ্রাবণ রহমান জিতু,
আমি তোমাকে অসম্ভব ভাবে ভালোবাসতাম আমি। আমার ভয়াবহ অতীত নিয়েও সত্যিকারের ভালোবাসছিলাম। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। আমাদের ছোট্টো একটা সংসার হবে, আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ হবে। কীভাবে পারলে ? একটিবার ও আমার কথা মনে পড়লো না? আমাদের মূহূর্তগুলো কোনোকিছুই মনে পড়লো না? আমরা ঝগড়া করতাম, মারামারি করতাম তবুও একসময় ভালোবাসতে ছাড়িনি।
শ্রাবন রহমান জিতু,
আমি তোমাকে ভালোবেসেছি। তুমিই শেষ ভালোবাসা মা-ভাই তোমরা চেষ্টা করেছো সবসময় আগলিয়ে রাখতে কিছু কথা, যার জন্য তোমাদের ক্ষতি চাই কিন্তু তোমরা আমাকে মাফ করে দিও। শ্রাবন রহমান জিতু ই আমার শেষ ভালোবাসা। এর সাথে কাটানো দিনগুলো – রাতগুলো আমার জন্য অনেক কিছু ছিল। ১ মাস একসাথে সংসার এর মত জিবনটা উপভোগ করতাম, এখন সে অন্য কারো। আমার মৃত্যুর দায় শুধু মাত্র শ্রাবণ রহমান জিতু পিতাঃ- মতিউর রহমানের পুত্র, আজ থেকে তুমি মুক্ত শ্রাবন রহমান জিতু, মৃত্যুর পর ও ভালোবাসব। আমার সাথে যা করল সেটা অন্যায়। অহনা… ২৯,০৪,২০২৬