বিশেষ প্রতিনিধি মাগুরা:
মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন উন্নত হচ্ছে চিকিৎসা সেবার মান। আধুনিক চিকিৎসা সুবিধা বৃদ্ধি ও নিয়মিত সরকারি ওষুধ বিতরণের ফলে উপজেলার সাধারণ মানুষ এখন সহজেই পাচ্ছেন মানসম্মত স্বাস্থ্যসেবা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও চিকিৎসকরা যথাসম্ভব দ্রুত ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করছেন। বহির্বিভাগে প্রতিদিন ৪ থেকে শাড়ে ৪ শত রোগী চিকিৎসা নিচ্ছেন এবং আজ ৩ মে ২০২৬ ইং রোজ সোমবার আনুৃমানিক ৫ থেকে শাড়ে ৫ শত রোগী চিকিৎসা নিয়েছেন এবং তাদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে সরকারি ওষুধ সরবরাহ করা হচ্ছে।
রোগীদের সাথে কথা বলে জানা যায়, আগে অনেক সময় প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনতে হতো। তবে বর্তমানে অধিকাংশ ওষুধ হাসপাতাল থেকেই পাওয়া যাচ্ছে, যা নিম্নআয়ের মানুষের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
একজন রোগী জানান, এখন হাসপাতালে এসে ভালো চিকিৎসা পাচ্ছি। ডাক্তাররা মনোযোগ দিয়ে রোগের কথা শোনেন এবং বেশিরভাগ ওষুধ এখান থেকেই দেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ জানান, দুস্থ ও অসহয় রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ওষুধের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু-আহসান জানান, আমাদের লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। আমরা চেষ্টা করছি যাতে কোনো রোগী ওষুধের অভাবে ভোগান্তিতে না পড়েন।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই ধারাবাহিক উন্নয়ন অব্যাহত থাকলে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এলাকায় স্বাস্থ্যসেবার একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।