বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

মানুষ এখন নিজের ছায়া দেখলেও চমকে ওঠে: রিজভী
প্রতিবেদক / ৮৭ সময়
আপডেট বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯

রিজভী বলেন, গতকাল বুধবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদন বিএনপির আমলে ঠিক ছিল। কিন্তু এখনকারটি মনগড়া। তথ্যমন্ত্রী তাঁর তথ্যযন্ত্রের মাধ্যমে এমন তথ্য দেন, যাতে শুধু দেশবাসীই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও সবিস্ময়ে হতবাক হয়ে পড়ে।

বিএনপি এই নেতা বলেন, ‘টিআইয়ের প্রতিবেদনে স্বীকার করে নিলে তো তথ্যমন্ত্রীর মন্ত্রিত্ব থাকে না। এ জন্য টিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে তাঁকে অপতথ্য দিতে হচ্ছে।’

রিজভীর ভাষ্য, প্রকৃতপক্ষে দুর্নীতির মাত্রা ভয়াবহ রূপ ধারণ করেছে। গণমাধ্যম নিয়ন্ত্রিত বলে সব তথ্য প্রকাশিত হচ্ছে না। কেবল টিআই নয়, ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) গত সোমবার অর্থ পাচারের প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বাংলাদেশ থেকে এক বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকা পাচার হয়েছে।

রিজভী তাঁর বক্তব্যে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন। উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে সুস্পষ্ট হয়েছে, এই কমিশনের তদারকিতে সুষ্ঠু ভোট হবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031