বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

চলমান এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্র সরেজমিনে পরিদর্শন
প্রতিবেদক / ১০৩ সময়
আপডেট মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বিপ্লব হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ-
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আজ ২১ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ সকাল ১১:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়সহ একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মিজ্ লুৎফুন নাহার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা এবং জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

পরিদর্শনকালে তারা পরীক্ষা কেন্দ্রসমূহের সার্বিক পরিবেশ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নকলমুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের বিষয়সমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোছাঃ জেসমিন আরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বিত উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার সকল পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031