বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

কেশবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, বালক বুড়ুলি ও বালিকা মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
প্রতিবেদক / ৩৪ সময়
আপডেট রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬


মোঃ জাকির হোসেন, কেশবপুর (যশোর):
“এসো সবাই মিলে খেলা করি, সুন্দর সবল দেহ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে কেশবপুর পাবলিক ময়দানে আয়োজিত এই ফাইনাল খেলায় বালক ও বালিকা—দুই বিভাগেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়।
বালক বিভাগে বুড়ুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে পরচক্রা হাড়িয়াঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, বালিকা বিভাগে মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৭-০ গোলের বড় ব্যবধানে একই প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি তবিবুর রহমান, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা সমবায় অফিসার মোছা: নাসিমা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহিরউদ্দিন, হারুনা রশিদ ও তানিয়া আক্তারসহ শিক্ষক নেতৃবৃন্দ।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031