বিশেষ প্রতিনিধি, মোঃইকরামুল হাসান।
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ঘটেছে এমন নেককারজনক ঘটনা।
অভিযোগ উঠেছে, স্বামী হাবিবুর ও তার বাবা সাহেব আলী দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন গৃহবধূ সুমি খাতুনকে।
যৌতুকের টাকা না দেওয়ার কারণে সর্বশেষ গত বৃহস্পতিবার গভীর রাতে ‘পরকীয়া’র অপবাদ তুলে গৃহবধূ সুমি খাতুনের ওপর চালানো হয় নির্মম শারীরিক নির্যাতন।
সুমি খাতুনের বাবার বাড়ির পরিবারের দাবি পরিকল্পিতভাবে অপবাদ দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে।
তারা বলেন আমাদের মেয়ের ওপর মিথ্যা অপবাদ দিয়ে মারধর করা হয়েছে এবং এই অমানবিক নির্যাতনের এবং মিথ্যা অপবাদের বিচারের দাবি করেন তারা।