কুড়িগ্রাম থেকে পরিচালিত ড্রীমল্যান্ড কোচিং সেন্টারের শিক্ষার্থী খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের ক্যাডেট সিদরাতুল মুনতাহা মালিহা জয়পুরহাট মহিলা ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন শুধু একজন শিক্ষার্থীর নয়, বরং কুড়িগ্রামের শিক্ষার অগ্রযাত্রার একটি ইতিবাচক দৃষ্টান্ত।
জানা গেছে, এক সময় কুড়িগ্রাম থেকে একরামুল হক সম্রাট পরিচালিত “ন্যাশনাল ক্যাডেট কোচিং” এর মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। তবে এরপর দীর্ঘ সময় এ ধরনের ধারাবাহিক সাফল্যে কিছুটা ভাটা পড়ে।
শিক্ষা অনুরাগীরা বলছেন, জনাব নোমান বিল্লাহ পরিচালিত ড্রীমল্যান্ড কোচিং সেন্টারের মাধ্যমে আবারও সেই সাফল্যের ধারা শুরু হতে দেখা যাচ্ছে, যা স্থানীয় শিক্ষার্থীদের জন্য নতুন আশার সঞ্চার করেছে।
তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে কুড়িগ্রামকে ক্যাডেট কলেজসহ উচ্চতর শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবে।