স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১৪ অ্যাম্পুল বূপ্রেনরফাইন ইনজেকশন সহ
চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের মৃত আমির আলীর ছেলে আব্দুল হালিম (৪৫) কে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার দৌলতদিয়ার মাথাভাঙ্গা ব্রিজের পশ্চিম পার্শ্বে ইনা ইলেকট্রনিক্স এর সামনে পাকা রাস্তার উপর তার দেহ তল্লাশী করে প্যান্টের সামনের ডান পকেটে একটি পলিথিন এর মধ্যে অবৈধ মাদকদ্রব্য বূপ্রেনরফাইন ইনজেকশন পাওয়া যায়। যার মূল্য ৪২ শত টাকা।
এব্যপারে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়োন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছে।