বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণা করায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে রাজারহাট উপজেলা ছাত্রদল।
সদ্য ঘোষিত কুড়িগ্রাম জেলা ছাত্রদল নবগঠিত কমিটিতে আশরাফুল হক বিপুলকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করে তিরিশ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ। দেয়া হয়েছে।বৃহস্পতিবার(৭মে)বিকেল চার(৪)ঘটিকায় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীর অংশগ্রহণে একটি আনন্দ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে মিলিত হয়।
শুভেচ্ছা মিছিলে অংশগ্রহণ করেছেন রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন,যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম,যুগ্ম সুমন সরকার,যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান খোকন,সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ শাখার সভাপতি সোহাগ,সহ সভাপতি আহসান হাবীবসহ আরিফুল ইসলাম আরিফ,আল মিজান মানিনসহ আরো অনেকে।আনন্দ মিছিল শেষে নেতাকর্মীর মাঝে মিষ্টি বিতরন করা হয়।#