৭ই মে প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা। বুধবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের জন্য অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দিন দিন বৃক্ষের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই পরিবেশ সুরক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান, উপদেষ্টা জনাব মোঃ সাইদুর রহমান দুলু ও জনাব মোঃ সাইফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক তহ্নি বণিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদমান হাফিজ স্বপ্ন, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ আবু রায়হান জাকারিয়াসহ সংগঠনের অন্যান্য কার্যকরী সদস্যরা।
সবার অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।