শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

ঝালকাঠিতে যুব জলবায়ু ধর্মঘট, নবায়নযোগ্য জ্বালানির দাবিতে তরুণদের বিক্ষোভ
প্রতিবেদক / ১৬ সময়
আপডেট বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ বন্ধের দাবিতে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে “ইয়ুথ ক্লাইমেট স্ট্রাইক”। বুধবার শহরের বিভিন্ন সড়কে মিছিল ও সমাবেশের মাধ্যমে তরুণ জলবায়ু কর্মীরা ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের সুস্পষ্ট ও সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
YouthNet Global-এর আয়োজনে এবং Fridays For Future ও 350.org-এর সংহতিতে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী ও সচেতন তরুণরা।
প্রেসক্লাব চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা “Renewable Energy Now”, “No False Solutions” এবং “Fossil Fuel-Free Bangladesh” লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।
সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশকে টেকসই ভবিষ্যতের জন্য দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হতে হবে। এজন্য ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, স্মার্ট গ্রিড, ব্যাটারি স্টোরেজ ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থায় বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানান তারা।
YouthNet Global-এর বরিশাল বিভাগীয় সমন্বয়ক সজিদ মাহামুদ বলেন, “বাংলাদেশ আর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল থাকতে পারে না। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য এখনই সৌরবিদ্যুৎ সম্প্রসারণে কার্যকর রোডম্যাপ ঘোষণা করতে হবে।”
আয়োজকরা জানান, জলবায়ু ন্যায্যতা, জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031