নিজস্ব প্রতিবেদক:–
নওয়াপাড়া সরকার ফিলিং স্টেশন মিলছে না।ট্যাগ অফিসার জানিয়েছেন গতকালকের কিছু অবশিষ্ট তেল রয়েছে আজ তেল নেয়নি বলে
ফিলিং স্টেশনে কর্মরত এক ব্যক্তি জানান, আজ আমাদের চাহিদা নেই তাই তেল আনা হয়নি। আগামীকাল দেয়া হবে। সরকার গ্রুপের ইনচার্জ হাসিবুল হোসেন শান্ত জানান, আজ আমাদের বস কাজের কারণে চেকে সাইন করতে না পারায় পে অর্ডার করতে পারে । যার কারণে তেল দেয়া বন্ধ আছে। তেলের চাহিদার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন চাহিদা আছে। কিন্তু আজকে ঝামেলার কারণে হয়নি। কাল পাওয়া যাবে
এ বিষয়ে অভয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সরকার পাম্পের ট্যাগ অফিসার অলিউর রহমান বলেন, তারা আজকে তেল নিয়ে আসেনি যার কারণে বিক্রয় বন্ধ রয়েছে। তাদের আনুমানিক গতকালকের অবশিষ্ট ৪৩৫ পেট্রোল ও তিনশত কতো লিটার তেল রয়েছে তালিকা না দেখে সঠিক বলতে পারব না। তেল না আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পাম্প কর্তৃপক্ষ যদি তেল না নিয়ে আসে সে ক্ষেত্রে আমার কিছু বলার নাই।