বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার তুষার ইমরান সরকারের গণসংযোগ।
প্রতিবেদক / ১৫৮ সময়
আপডেট শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

 

বিপ্লব হোসেন
চুয়াডাঙ্গা, জেলা প্রতিনিধি:
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা বড়বাজার (নিচের বাজার) এলাকায় গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার তুষার ইমরান সরকার। আজ শুক্রবার জুম্মার নামাজের পর তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে নিজের পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
গণসংযোগকালে ইঞ্জিনিয়ার তুষার ইমরান সরকার বলেন, “আমি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে চাই। জনগণের সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।” তিনি আরও জানান, নির্বাচিত হলে তিনি সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে অগ্রাধিকার দেবেন।
এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রার্থীর সরাসরি উপস্থিতি ও কথোপকথনে তারা সন্তুষ্ট। অনেকেই এলাকার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা জোরদার হয়েছে এবং জনমনে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031