গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রার গ্রামবাংলা এলাকায় আজ আনুমানিক ভোর ৬ টার দিকে ঝোপের ধারে ফেলে যাওয়া অবস্থায় এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, শিশুটির কান্নার শব্দ শুনে একটি কুকুর বারবার ওই স্থানে ঘোরাঘুরি করতে থাকে এবং মানুষের সাহায্যের জন্য ডাকাডাকি করতে থাকে। বিষয়টি নজরে এলে এলাকাবাসী সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
পরে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে অস্থায়ী ঠিকানা হিসেবে মোয়াজ্জিন নামে একজনের বাড়িতে রাখা হয়।
পরবর্তীতে স্থানীয় মুরুব্বিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিশুটির দায়িত্ব জাকির নামে একজন গ্রহণ করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মানবিকতার এমন সময়ে এক প্রাণীর আচরণও সবাইকে নাড়া দিয়েছে। স্থানীয়রা শিশুটির নিরাপদ ভবিষ্যৎ ও সুন্দর জীবন কামনা করেছেন।