April 21, 2026, 9:59 am
শিরোনাম
ফুলবাড়ীর ক্যাসিনো সম্রাট মোস্তাফিজুর ফুলবাড়ীতে এনসিপির আহ্বায়ক কমিটি গঠনে আলোচনা সভা উদ্দীপনায় শেষ হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী রংপুর বিভাগীয় স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পলিটেকনিক কাশিপুর কলেজ মোড়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: উভয়পক্ষের আহত, দোকান ভাঙচুর কুড়িগ্রাম সরকারি কলেজে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব ২০২৬ শুরু শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি কুকুরের ডাকে মিলল নবজাতকের জীবন: কালিয়াকৈরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত উলিপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন

কুড়িগ্রাম সরকারি কলেজে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব ২০২৬ শুরু শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি

 

কুড়িগ্রাম সরকারি কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব ২০২৬। রোববার সকালে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে উৎসবটির উদ্বোধন করা হয়। আয়োজনের প্রথম দিনেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মোশারফ হোসেন এবং সাবেক জেলা সভাপতি জাহাঙ্গীর আলম জুয়েল ও রাশিদুল ইসলাম রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজ শাখা সভাপতি মাহমুদুল হাসান রিফাত।

উৎসব প্রাঙ্গণে বিভিন্ন ধরনের বই স্টিকার ক্যালেন্ডার এবং নোটবুক প্রদর্শন করা হচ্ছে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দের সামগ্রী সংগ্রহ করতে স্টলগুলোতে ভিড় করছেন। বই ও প্রকাশনা ঘিরে তরুণদের আগ্রহ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে।

আয়োজকরা জানিয়েছেন সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবটি চলবে। বাংলা নববর্ষকে ঘিরে এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সৃজনশীলতা ও জ্ঞানের আলোয় নতুন বছরকে বরণ করে নিতে মেলা প্রাঙ্গণ এখন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page