April 19, 2026, 10:48 am
শিরোনাম
নাগেশ্বরীতে দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বিতর্কিত মন্তব্য, পরে ফেসবুক পোস্টে ক্ষমা প্রার্থনা ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ রৌমারীতে শ্রদ্ধা ও গৌরবে পালিত ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস কুড়িগ্রাম সদর হাসপাতালে অনৈতিক কর্মকাণ্ড: তদন্তে সত্যতা, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন কুড়িগ্রাম সীমান্ত পৃথক পৃথক অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত কুড়িগ্রামের ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিম সরকারের ইন্তেকাল নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা চিলমারীতে চো’খ উপরে ফেলা অবস্থায় নিখোঁজ শিশুর ম’রদেহ মিললো বাড়ির পাশের ঝোপে।

নাগেশ্বরীতে দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

 

নাগেশ্বরী উপজেলার ১০ নং কালীগঞ্জ ইউনিয়নের শালামারা গ্রামে দুধকুমার নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় সিআইডি টিম ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে।

ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগে পানিতে পড়ে থাকতে পারে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নাগেশ্বরী থানা পুলিশ সকলের কাছে অনুরোধ জানিয়েছে, যদি কেউ নিখোঁজ কোনো নারীর সন্ধান জানেন বা মরদেহের বিষয়ে কোনো তথ্য থাকে, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page