April 21, 2026, 8:30 am
শিরোনাম
ফুলবাড়ীতে এনসিপির আহ্বায়ক কমিটি গঠনে আলোচনা সভা উদ্দীপনায় শেষ হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী রংপুর বিভাগীয় স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পলিটেকনিক কাশিপুর কলেজ মোড়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: উভয়পক্ষের আহত, দোকান ভাঙচুর কুড়িগ্রাম সরকারি কলেজে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব ২০২৬ শুরু শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি কুকুরের ডাকে মিলল নবজাতকের জীবন: কালিয়াকৈরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত উলিপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন রতিগ্রাম থেকে নিখোঁজ মা ও শিশু, খোঁজে পরিবারের আকুতি

নানান আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

 

সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে নানান আয়োজন ও উৎসবমুখর পরিবেশে লালমনিরহাটে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হচ্ছে| নতুন বছরের প্রথম দিনকে বরণ করে নিতে জেলা শহরজুড়ে ছিল আনন্দ, রঙিন সাজসজ্জা ও মানুষের তঃস্ফূর্ত অংশগ্রহণ|

এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে লালমনিরহাট কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণাঢ্য ˆবশাখী শোভাযাত্রা বের করা হয়| শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়| নানা রঙের ব্যানার, প্ল্যাকার্ড, ঐতিহ্যবাহী সাজসজ্জা এবং ঢাক-ঢোলের বাদ্যে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর|

পরে রেলওয়ে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় ˆবশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান| স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য, আবৃত্তি ও লোকসংগীত পরিবেশিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে| অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়|

এদিকে দিনব্যাপী রেলওয়ে মুক্তমঞ্চ মাঠে বিসিক ও নাসিব লালনহাটের ব্যবস্থাপনায় বসে লোকজ মেলা এবং জেলা পরিষদের আয়োজনে সকলের জন্য বাঙালির ঐতিহ্যবাহী পান্তা ভাতের আয়োজন করা হয়|

সকালের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক রাজীব আহসানসহ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাশেল মিয়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা| এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page