April 19, 2026, 11:07 am
শিরোনাম
নাগেশ্বরীতে দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বিতর্কিত মন্তব্য, পরে ফেসবুক পোস্টে ক্ষমা প্রার্থনা ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ রৌমারীতে শ্রদ্ধা ও গৌরবে পালিত ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস কুড়িগ্রাম সদর হাসপাতালে অনৈতিক কর্মকাণ্ড: তদন্তে সত্যতা, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন কুড়িগ্রাম সীমান্ত পৃথক পৃথক অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত কুড়িগ্রামের ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিম সরকারের ইন্তেকাল নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা চিলমারীতে চো’খ উপরে ফেলা অবস্থায় নিখোঁজ শিশুর ম’রদেহ মিললো বাড়ির পাশের ঝোপে।

স্মার্টফোন ব্যবহারে শীর্ষে ফেনী, সর্বনিম্ন কুড়িগ্রাম: বিবিএস জরিপে বৈষম্যের চিত্র

দেশে স্মার্টফোন ব্যবহার দ্রুত বাড়লেও জেলা ও অঞ্চলভেদে ব্যবহারে বড় ধরনের বৈষম্য দেখা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ জরিপে উঠে এসেছে এই চিত্র।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত জরিপ অনুযায়ী, স্মার্টফোন ব্যবহারে দেশের শীর্ষে রয়েছে ফেনী। এর পরেই রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর ও শরীয়তপুর।

অন্যদিকে স্মার্টফোন ব্যবহারে সবচেয়ে পিছিয়ে রয়েছে গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, শেরপুর, ঝালকাঠি, কুড়িগ্রাম ও পঞ্চগড়।

জরিপে আরও দেখা যায়, দেশের তরুণ-তরুণীদের অনলাইন ব্যবহারের বড় অংশজুড়ে রয়েছে চাকরির তথ্য অনুসন্ধান। প্রায় ৬৪ দশমিক ২ শতাংশ তরুণ নিয়মিত সরকারি চাকরির তথ্য খোঁজেন। এছাড়া ৪৯ দশমিক ৮ শতাংশ ক্রীড়াবিষয়ক তথ্য অনুসন্ধান করেন।

ইন্টারনেট ব্যবহারের দিক থেকেও রয়েছে বৈষম্য। পরিবারভিত্তিক ব্যবহারে শীর্ষে রয়েছে ঢাকা (৬৫.৪%), আর সর্বনিম্ন ময়মনসিংহ (৩৭.৮%)।

বিবিএসের তথ্য অনুযায়ী, দেশে ৮৮ দশমিক ৪ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন, ৫৩ দশমিক ৪ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন এবং ১১ দশমিক ৩ শতাংশ কম্পিউটার ব্যবহার করেন। শহর-গ্রামের ব্যবধানও স্পষ্ট—শহরে ৭৫ দশমিক ৭ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করলেও গ্রামে এই হার ৪৩ দশমিক ৬ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এই বৈষম্য দূর করে প্রযুক্তির সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page