কুড়িগ্রাম সদরের পাটেশ্বরী বাজারে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির এক মোটর সাইকেলের ধাক্কায় আব্দুর রহমান ( নাইট গার্ড) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় স্থানীয়রা মটর সাইকেল চালককে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছে। শনিবার (১৮ এপ্রিল ) ভোর সাড়ে ৫ টার দিকে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (৫৮) কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকার মৃত ফজল আলীর পুত্র। স্থানীয়রা জানান, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে পথচারী আব্দুর রহমান সদরের পাটেশ্বরী সড়ক পার হওয়ার সময় কাচিচর থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত ঘটে। এই ঘটনায় মোটরসাইকেল চালককে গুরুত্বর আহতবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।