April 19, 2026, 10:46 am
শিরোনাম
নাগেশ্বরীতে দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বিতর্কিত মন্তব্য, পরে ফেসবুক পোস্টে ক্ষমা প্রার্থনা ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ রৌমারীতে শ্রদ্ধা ও গৌরবে পালিত ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস কুড়িগ্রাম সদর হাসপাতালে অনৈতিক কর্মকাণ্ড: তদন্তে সত্যতা, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন কুড়িগ্রাম সীমান্ত পৃথক পৃথক অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত কুড়িগ্রামের ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিম সরকারের ইন্তেকাল নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা চিলমারীতে চো’খ উপরে ফেলা অবস্থায় নিখোঁজ শিশুর ম’রদেহ মিললো বাড়ির পাশের ঝোপে।

কুড়িগ্রামের ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিম সরকারের ইন্তেকাল

কুড়িগ্রামের ভাষা সৈনিক, বরেণ্য আইনজীবী ও সাবেক সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট আব্দুল করিম সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টায় কুড়িগ্রাম পৌর শহরের পশ্চিম মুন্সিপাড়া রেলগেট সংলগ্ন নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
জানা যায়, ১৯৫২ সালে মেট্রিক পাস করা আব্দুল করিম সরকার কর্মজীবনের শুরুতে খাদ্য বিভাগে চাকরি করেন। পরে ১৯৭৩ সালে কুড়িগ্রাম বারে যোগদান করে আইন পেশায় যুক্ত হন। ১৯৯২ সালে তিনি কুড়িগ্রাম জজ কোর্টের সরকারি কৌশলী (জিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনের পাশাপাশি তিনি একজন সুপরিচিত ভাষা সৈনিক ও লেখক হিসেবেও সমাজে বিশেষ অবদান রাখেন।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় জজ কোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে কুড়িগ্রাম জেলার সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page