April 19, 2026, 9:48 am
শিরোনাম
নাগেশ্বরীতে দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বিতর্কিত মন্তব্য, পরে ফেসবুক পোস্টে ক্ষমা প্রার্থনা ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ রৌমারীতে শ্রদ্ধা ও গৌরবে পালিত ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস কুড়িগ্রাম সদর হাসপাতালে অনৈতিক কর্মকাণ্ড: তদন্তে সত্যতা, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন কুড়িগ্রাম সীমান্ত পৃথক পৃথক অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত কুড়িগ্রামের ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিম সরকারের ইন্তেকাল নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা চিলমারীতে চো’খ উপরে ফেলা অবস্থায় নিখোঁজ শিশুর ম’রদেহ মিললো বাড়ির পাশের ঝোপে।

সিজার অপারেশনে জটিলতা: নাগেশ্বরীতে প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সিজারিয়ান অপারেশনের জটিলতায় মিষ্টি খাতুন নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ক্লিনিক ও দায়িত্বরত চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মিষ্টি খাতুনের সিজার অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশনের কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের অভিযোগ, অপারেশনটি সঠিকভাবে সম্পন্ন করা হয়নি এবং পরবর্তী চিকিৎসা সেবায়ও অবহেলা করা হয়েছে।

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুরে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মিষ্টি খাতুন নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page