April 19, 2026, 9:30 am
শিরোনাম
নাগেশ্বরীতে দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বিতর্কিত মন্তব্য, পরে ফেসবুক পোস্টে ক্ষমা প্রার্থনা ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ রৌমারীতে শ্রদ্ধা ও গৌরবে পালিত ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস কুড়িগ্রাম সদর হাসপাতালে অনৈতিক কর্মকাণ্ড: তদন্তে সত্যতা, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন কুড়িগ্রাম সীমান্ত পৃথক পৃথক অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত কুড়িগ্রামের ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিম সরকারের ইন্তেকাল নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা চিলমারীতে চো’খ উপরে ফেলা অবস্থায় নিখোঁজ শিশুর ম’রদেহ মিললো বাড়ির পাশের ঝোপে।

ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ পালিত ।

 

” নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান ” বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদাও বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত হয়েছে । (১৪ এপ্রিল ) মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদের নেতৃত্বে একটি বর্ণাঢ্যবৈশাখী শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে ঝিকরগাছা বাসস্ট্যান্ড সংলগ্ন হয়েএকই স্থানে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহজালাল আলম,সেকেন্ড অফিসার আলিমুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো : ইসমাইল হোসেন সোহাগ,ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমেদ, ছাত্রপ্রতিনিধি আঁখি খাতুন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক – শিক্ষার্থীসহ সাংবাদিকবৃন্দ।

বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে। একই কর্মসূচির মধ্যে পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী বাঙ্গালীর খাবার পান্তা ইলিশ মাছ প্রদান করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদযাপন করে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page