চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। সংস্থাটির উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি)-এর আওতায় ১৩ থেকে ২০ গ্রেডে মোট ১১০টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ মে ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ:
নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে জনবল নেওয়া হবে-
হিসাব সহকারী: ৫টি পদ (গ্রেড-১৩), বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা; যোগ্যতা বি.কম বা সমমান, কম্পিউটার দক্ষতা আবশ্যক
মাঠ সংগঠক: ৮৫টি পদ (গ্রেড-১৪), বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা; যোগ্যতা স্নাতক
নিম্নমান সহকারী/ক্রেডিট সহকারী: ৭টি পদ (গ্রেড-১৬), এইচএসসি পাস
গাড়িচালক: ২টি পদ (গ্রেড-১৫), অষ্টম শ্রেণি পাস ও বৈধ ড্রাইভিং লাইসেন্স
অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড: ১০টি পদ (গ্রেড-২০), অষ্টম শ্রেণি পাস
ক্লিনার: ১টি পদ (গ্রেড-২০), অষ্টম শ্রেণি পাস
কর্মস্থল ও বয়সসীমা:
নিয়োগ দেওয়া হবে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলায়। প্রার্থীর বয়স ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম:
প্রার্থীদের ডাক বা কুরিয়ারের মাধ্যমে লিখিত আবেদন পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানা সম্বলিত ১০ টাকার ডাকটিকিটসহ ফেরত খাম সংযুক্ত করতে হবে এবং খামের ওপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা:
নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, এলজিইডি ভবন (৩য় তলা), জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর।
নিয়োগ প্রক্রিয়া:
যোগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। পরীক্ষার সময়সূচি ও ফলাফল বিআরডিবির সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আবেদনের শেষ সময়:
২৪ মে ২০২৬।