April 19, 2026, 12:32 pm
শিরোনাম
নাগেশ্বরীতে দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বিতর্কিত মন্তব্য, পরে ফেসবুক পোস্টে ক্ষমা প্রার্থনা ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ রৌমারীতে শ্রদ্ধা ও গৌরবে পালিত ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস কুড়িগ্রাম সদর হাসপাতালে অনৈতিক কর্মকাণ্ড: তদন্তে সত্যতা, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন কুড়িগ্রাম সীমান্ত পৃথক পৃথক অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত কুড়িগ্রামের ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিম সরকারের ইন্তেকাল নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা চিলমারীতে চো’খ উপরে ফেলা অবস্থায় নিখোঁজ শিশুর ম’রদেহ মিললো বাড়ির পাশের ঝোপে।

কুড়িগ্রামে কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ বাছাইপর্বে দ্বিতীয় দিনে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীরা ২০০ মিটার দৌড়, পুশআপ, লংজাম্প ও হাইজাম্প ইভেন্টে অংশগ্রহণ করেন।

কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম বাছাই কার্যক্রম পরিদর্শন করেন এবং উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় দিনের জন্য শুভেচ্ছা জানান। তিনি বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে মেধাবী ও পেশাদার পুলিশ সদস্য গড়ে তোলার কোনো বিকল্প নেই।

তিনি আরও জানান, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অসদুপায় বা তদবিরের চেষ্টা করা হলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ সময় তিনি প্রার্থী ও অভিভাবকদের দালাল ও প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং কোনো প্রলোভনের শিকার হলে নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শ দেন।

পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ-এর নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ এবং বহুস্তরের মনিটরিংয়ের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ১৭ এপ্রিল তৃতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (PET)-এর আওতায় ১৬০০ মিটার দৌড় (পুরুষ), ১০০০ মিটার দৌড় (নারী), ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশগ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page