April 21, 2026, 8:59 am
শিরোনাম
ফুলবাড়ীর ক্যাসিনো সম্রাট মোস্তাফিজুর ফুলবাড়ীতে এনসিপির আহ্বায়ক কমিটি গঠনে আলোচনা সভা উদ্দীপনায় শেষ হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী রংপুর বিভাগীয় স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পলিটেকনিক কাশিপুর কলেজ মোড়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: উভয়পক্ষের আহত, দোকান ভাঙচুর কুড়িগ্রাম সরকারি কলেজে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব ২০২৬ শুরু শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি কুকুরের ডাকে মিলল নবজাতকের জীবন: কালিয়াকৈরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত উলিপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন

কুড়িগ্রামে নববর্ষ উপলক্ষে ধুমধাম করে বট-পাকুড়ের বিয়ে,

বট ও পাকুড়গাছের বিয়ে। মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চড়সিতাঝাড় !নয়ারহাট গ্রামে ধুমধাম করে

অনুষ্ঠিত হয়েছে।
বর্ণিল সাজে সেজেছে চারপাশ। ভেসে আসছে ঢাকঢোল আর সানাইয়ের সুর। আত্মীয়স্বজন ও অতিথিদের আগমনে উৎসবমুখর পরিবেশ। একটি বিয়ের অনুষ্ঠানকে ঘিরে এই আয়োজন। তবে মানুষের নয়, বট আর পাকুড়গাছের বিয়ে। বটগাছ কনে আর পাকুড়গাছ বর।

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চড়সিতাঝাড় নয়ার হাট গ্রামে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল মঙ্গলবার বিকেলে বিয়ে সম্পন্ন হয়েছে। সনাতন ধর্মীয় রীতিতে যেভাবে মানুষের বিয়ের আয়োজন করা হয়, ঠিক সেভাবেই এই বিয়ের যাবতীয় আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠান দেখতে দূরদূরান্ত থেকে আসা মানুষের ঢল নামে।

আয়োজকেরা জানান, প্রকৃতি ও ব্যক্তির মঙ্গল কামনায় এ ধরনের বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের বেশির ভাগ ব্যয় বহন করেছেন বর-কনের অভিভাবকেরা। পাশাপাশি ভক্তদের দান-দক্ষিণাও আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page