চিলমারীর রাণীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে দির্ঘদিন থেকে তোলা হচ্ছে অবৈধ ভাবে বালু। আজ দুপুর ১ টা ৩০ মিনিটে অবৈধ বালুর পয়েন্ট পরিদর্শনে আসেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেল মঞ্জুরুল ইসলাম মঞ্জু, চেয়ারম্যান ১ নং রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ। পরিদর্শন কালে ইউএনও এর আদেশে বাংলাদেশ গ্রামপুলিশের রাণীগঞ্জ ইউনিয়ন এর সদস্যরা বালুর ৬ টি পয়েন্টে থাকা কয়েক শত ফিট ড্রেজিং এর পাইপ ভেঙ্গে দেয় এবং কিছু পাইপ বাজেয়াপ্ত করে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, এলাকাবাসী এক থাকলে আমি এর থেকেও বড় উদ্যোগে যাবো।

উল্লেখ্য গত ১৪ এপ্রিল উক্ত এলাকায় ভুক্তভোগী সাধারণ মানুষদের নিয়ে ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তলন প্রতিরোধে একটি কমিটি গঠন করা হয়। পরে সেদিন রাত ৯ টায় উক্ত কমিটির নেতৃত্ব বালুর পয়েন্ট পরিদর্শনে যায় এলাকাবাসী। তারা সেখানে থাকা ট্রাক্টর চালাক ও ড্রেজার মেশিনের শ্রমিকদের বালু পরিবহন ও উত্তাল করতে বারন করেন । পর দিন সকালে বালু উত্তলন ও পরিবহন বন্ধ থাকলেও রাত থেকে আবার শুরু হয় পুরোদমে কার্যক্রম। এতে উক্ত কমিটির সদস্য ও স্থানীয়রা অভিযোগ জানান উপজেলা নির্বাহী অফিসার কে । আজ তারই প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন ও অভিযান পরিচালনা করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ।