April 23, 2026, 10:14 am
শিরোনাম
ঝিকরগাছায় নতুন কুঁড়িস্পোর্টস বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত চিলমারীর রাণীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রোমে অনিয়ম,  ফেসবুকে ভিডিও প্রকাশের পর পোস্টকারীকে শিক্ষকের হুমকি ঢাকা বোর্ডের প্রশ্নপত্রে কুড়িগ্রামের তৌহিদ-উল ইসলাম, জেলাজুড়ে গর্ব ও আলোড়ন ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ কুড়িগ্রামে সিজারের তিন দিন পরই নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিচ্ছেন মা- ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নওগাঁর নারীসহ আটক দুই রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়- চিলমারীতে অবৈধ বালু উত্তলন বন্ধে, উপজেলা নির্বাহী অফিসার এর অভিযান। ফুলবাড়ীতে এনসিপির আহ্বায়ক কমিটি গঠনে আলোচনা সভা উদ্দীপনায় শেষ হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড

ঢাকা বোর্ডের প্রশ্নপত্রে কুড়িগ্রামের তৌহিদ-উল ইসলাম, জেলাজুড়ে গর্ব ও আলোড়ন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃতিসন্তান গীতিকার তৌহিদ-উল ইসলাম এবার ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্রে উদ্দীপকে স্থান পেয়েছেন। তাঁর নাম ও কর্মকাণ্ডকে ঘিরে সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি জেলাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

 

প্রশ্নপত্রে তাঁর উপস্থিতির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ফুলবাড়ীসহ পুরো কুড়িগ্রামে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই তাঁকে কুড়িগ্রামের গর্ব এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হিসেবে অভিহিত করছেন।

 

স্থানীয়দের মতে, তৌহিদ-উল ইসলামের শিক্ষা, সৃজনশীল কাজ এবং মানবিক উদ্যোগ নতুন প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে যেতে উৎসাহিত করছে। ১৬টি নদ-নদী বেষ্টিত কুড়িগ্রামের এই গুণী ব্যক্তি ইতোমধ্যে তাঁর কর্ম ও অবদানের মাধ্যমে এলাকায় একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।

 

প্রশ্নপত্রে তাঁকে নিয়ে উদ্দীপক অন্তর্ভুক্ত হওয়ায় জেলার শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page