উল্লেখ্য, গত ২০ এপ্রিল ২০২৬ ইং আনুমানিক সকাল ১০ টায় এলাকার সচেতন যুবকরা একত্রিত হয়ে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মোবাইল দিয়ে ভিডিও ধারণ করতে যায়। এসময় প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান আকন্দ কে ভিডিও ধারণ কারিরা বিভিন্ন বিষয়ে প্রশ্নবিদ্ধ করেন। একপর্যায়ে তিনি ভিডিও ধারণকারীদের উপর চড়াও হন। পরে লুৎফর রহমান নামের এক যুবক তার নিজস্ব ফেসবুক একাউন্টে ভিডিওটি আপলোড করে এবং তার সেই ভিডিও স্থানীয় ভাবে ব্যপক সাড়া ফেলে, সেই সাথে ভিডিওটি ও প্রধান শিক্ষকের চড়াও হওয়ার ব্যপারে স্থানীয় সচেতন মহল নানা ধরনের ইতিবাচক মন্তব্য করতে শুরু করেন।
পরবর্তীতে, আজ নতুন করে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ফোন কলে পোস্টকারী লুৎফর রহমান কে হুমকি দেয় এবং পোস্ট মুছে ফেলতে বলে। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।