April 23, 2026, 8:48 am
শিরোনাম
ঝিকরগাছায় নতুন কুঁড়িস্পোর্টস বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত চিলমারীর রাণীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রোমে অনিয়ম,  ফেসবুকে ভিডিও প্রকাশের পর পোস্টকারীকে শিক্ষকের হুমকি ঢাকা বোর্ডের প্রশ্নপত্রে কুড়িগ্রামের তৌহিদ-উল ইসলাম, জেলাজুড়ে গর্ব ও আলোড়ন ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ কুড়িগ্রামে সিজারের তিন দিন পরই নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিচ্ছেন মা- ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নওগাঁর নারীসহ আটক দুই রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়- চিলমারীতে অবৈধ বালু উত্তলন বন্ধে, উপজেলা নির্বাহী অফিসার এর অভিযান। ফুলবাড়ীতে এনসিপির আহ্বায়ক কমিটি গঠনে আলোচনা সভা উদ্দীপনায় শেষ হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড

রংপুর বিভাগীয় স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পলিটেকনিক

৯০টি প্রজেক্টকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন

আজ দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রংপুর বিভাগীয় “আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৬”। এ প্রতিযোগিতায় উদ্ভাবনী চিন্তা ও কারিগরি দক্ষতা প্রদর্শন করে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট গৌরবময় প্রথম স্থান অর্জন করেছে।

রংপুর বিভাগের বিভিন্ন পলিটেকনিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ৯০টি স্টলে বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করা হয়। প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করা এবং দেশে কারিগরি শিক্ষার প্রসার ঘটানো।

কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সেরা হয়ে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। এ অর্জনের ফলে প্রতিষ্ঠানটি এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এই সাফল্য কুড়িগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থী ও শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং মেধার স্বীকৃতি। তারা আশা প্রকাশ করেন, জাতীয় পর্যায়েও প্রতিষ্ঠানটি একই ধারাবাহিকতা বজায় রেখে দেশের জন্য গৌরব বয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page