জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলা এনসিপির কার্যালয়ে আয়োজিত এ সভায় দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ফুলবাড়ী উপজেলা কমিটি গঠনের প্রয়োজনীয়তা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে দ্রুত সময়ের মধ্যে একটি কার্যকর আহ্বায়ক কমিটি গঠন করা জরুরি। এ লক্ষ্যে যোগ্য, ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ শিগগিরই ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।