April 23, 2026, 11:52 am
শিরোনাম
ঝিকরগাছায় নতুন কুঁড়িস্পোর্টস বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত চিলমারীর রাণীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রোমে অনিয়ম,  ফেসবুকে ভিডিও প্রকাশের পর পোস্টকারীকে শিক্ষকের হুমকি ঢাকা বোর্ডের প্রশ্নপত্রে কুড়িগ্রামের তৌহিদ-উল ইসলাম, জেলাজুড়ে গর্ব ও আলোড়ন ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ কুড়িগ্রামে সিজারের তিন দিন পরই নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিচ্ছেন মা- ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নওগাঁর নারীসহ আটক দুই রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়- চিলমারীতে অবৈধ বালু উত্তলন বন্ধে, উপজেলা নির্বাহী অফিসার এর অভিযান। ফুলবাড়ীতে এনসিপির আহ্বায়ক কমিটি গঠনে আলোচনা সভা উদ্দীপনায় শেষ হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড

চিলমারীর রাণীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রোমে অনিয়ম,  ফেসবুকে ভিডিও প্রকাশের পর পোস্টকারীকে শিক্ষকের হুমকি

  1. চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের প্রায় ৪ থেকে ৫ টি গ্রামের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে একমাত্র ভরসা মজারটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের বাস্তবতা সরজমিনে ভিন্নধর্মী, স্কুলে দেখা মিলছে অনিয়ম ও দুর্নীতির ছাপ। সরকারি স্কুলগুলোতে প্রতিদিন সকাল ৯ টা থেকে কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও এখানে তার অনেকটাই ব্যত্যয় ঘটছে। এমনকি দুই থেকে তিনটি ক্লাসের সময় পেরোলেও দেখা মিলছেনা শিক্ষকের। সরেজমিনে গেলে এলাকাবাসীরা জানায় দীর্ঘদিন যাবত স্কুলের এই বেহাল দশা। ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা স্কুলে এসে খেলাধুলা করে চলে যায়।

 

উল্লেখ্য, গত ২০ এপ্রিল ২০২৬ ইং আনুমানিক সকাল ১০ টায় এলাকার সচেতন যুবকরা একত্রিত হয়ে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মোবাইল দিয়ে ভিডিও ধারণ করতে যায়। এসময় প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান আকন্দ কে ভিডিও ধারণ কারিরা বিভিন্ন বিষয়ে প্রশ্নবিদ্ধ করেন। একপর্যায়ে তিনি ভিডিও ধারণকারীদের উপর চড়াও হন। পরে লুৎফর রহমান নামের এক যুবক তার নিজস্ব ফেসবুক একাউন্টে ভিডিওটি আপলোড করে এবং তার সেই ভিডিও স্থানীয় ভাবে ব্যপক সাড়া ফেলে, সেই সাথে ভিডিওটি ও প্রধান শিক্ষকের চড়াও হওয়ার ব্যপারে স্থানীয় সচেতন মহল নানা ধরনের ইতিবাচক মন্তব্য করতে শুরু করেন।

পরবর্তীতে, আজ নতুন করে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ফোন কলে পোস্টকারী লুৎফর রহমান কে হুমকি দেয় এবং পোস্ট মুছে ফেলতে বলে। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page