April 19, 2026, 10:39 am
শিরোনাম
নাগেশ্বরীতে দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বিতর্কিত মন্তব্য, পরে ফেসবুক পোস্টে ক্ষমা প্রার্থনা ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ রৌমারীতে শ্রদ্ধা ও গৌরবে পালিত ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস কুড়িগ্রাম সদর হাসপাতালে অনৈতিক কর্মকাণ্ড: তদন্তে সত্যতা, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন কুড়িগ্রাম সীমান্ত পৃথক পৃথক অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত কুড়িগ্রামের ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিম সরকারের ইন্তেকাল নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা চিলমারীতে চো’খ উপরে ফেলা অবস্থায় নিখোঁজ শিশুর ম’রদেহ মিললো বাড়ির পাশের ঝোপে।

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নববর্ষ উপলক্ষে খেলাধুলার আয়োজন

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী ও আধুনিক নানা খেলায় অংশ নিয়ে নববর্ষের আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, মহিলা দল কুড়িগ্রামের সেক্রেটারি মিলি কায়কোবাদ, শিবিরের সভাপতি মোশাররফ হোসেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব এবং কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, মুখপাত্র মিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন, যুগ্ম সদস্য সচিব রিতু ও আরমান হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, বৈষম্যহীন সমাজ গঠন এবং তরুণদের মধ্যে সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারের লক্ষ্যে এ ধরনের খেলাধুলার আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page