April 19, 2026, 11:01 am
শিরোনাম
নাগেশ্বরীতে দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বিতর্কিত মন্তব্য, পরে ফেসবুক পোস্টে ক্ষমা প্রার্থনা ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ রৌমারীতে শ্রদ্ধা ও গৌরবে পালিত ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস কুড়িগ্রাম সদর হাসপাতালে অনৈতিক কর্মকাণ্ড: তদন্তে সত্যতা, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন কুড়িগ্রাম সীমান্ত পৃথক পৃথক অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত কুড়িগ্রামের ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিম সরকারের ইন্তেকাল নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা চিলমারীতে চো’খ উপরে ফেলা অবস্থায় নিখোঁজ শিশুর ম’রদেহ মিললো বাড়ির পাশের ঝোপে।

জেলা প্রশাসকের উদ্যোগে নাগেশ্বরীতে জলমহাল দখল হস্তান্তর ও পোনা মাছ অবমুক্তকরণ

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলা নববর্ষ উপলক্ষে জলমহাল দখল হস্তান্তর ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং রায়গঞ্জ রাঙ্গালীরবস মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ও প্রকল্প উপদেষ্টাবৃন্দের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দে উপজেলার নাওডাঙ্গা, ধরকা ও নিমকুশ্যা বিল (বন্ধ জলমহাল) এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুর প্রায় ২টার দিকে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ। তবে তিনি উপস্থিত থাকতে না পারায় তাঁর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আরডিসি মোহাম্মদ সুবহানাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, নাগেশ্বরী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে রুই, কাতলা, কার্পসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ নাওডাঙ্গা, ধরকা ও নিমকুশ্যা বিলে অবমুক্ত করা হয়। প্রকল্পটি ১৪৩৩ থেকে ১৪৩৮ বঙ্গাব্দ পর্যন্ত বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

জানা যায়, চলতি মেয়াদে উক্ত জলমহালের ইজারা পেয়েছে রায়গঞ্জ রাঙ্গালীরবস মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। আনুষ্ঠানিকভাবে তাদের কাছে জলমহাল বুঝিয়ে দেওয়া হয় এবং তাদের উদ্যোগেই পোনা মাছ অবমুক্তকরণের ব্যয় বহন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে পোনা মাছের বংশবিস্তার ও জলজ সম্পদের উন্নয়ন কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page