April 19, 2026, 9:29 am
শিরোনাম
নাগেশ্বরীতে দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বিতর্কিত মন্তব্য, পরে ফেসবুক পোস্টে ক্ষমা প্রার্থনা ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ রৌমারীতে শ্রদ্ধা ও গৌরবে পালিত ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস কুড়িগ্রাম সদর হাসপাতালে অনৈতিক কর্মকাণ্ড: তদন্তে সত্যতা, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন কুড়িগ্রাম সীমান্ত পৃথক পৃথক অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত কুড়িগ্রামের ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিম সরকারের ইন্তেকাল নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা চিলমারীতে চো’খ উপরে ফেলা অবস্থায় নিখোঁজ শিশুর ম’রদেহ মিললো বাড়ির পাশের ঝোপে।

পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় কুড়িগ্রামে ছাত্রশিবিরের দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়া এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল জেলা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা জীবনে চূড়ান্ত সাফল্য ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন। কুড়িগ্রাম জেলা সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং জেলা অফিস সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় এই দোয়া মাহফিল সম্পন্ন হয়।
উপস্থিত নেতৃবৃন্দ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাতের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার দুশ্চিন্তা মুক্তি এবং আশানুরূপ ফলাফল অর্জনের জন্য মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page