April 19, 2026, 9:28 am
শিরোনাম
নাগেশ্বরীতে দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বিতর্কিত মন্তব্য, পরে ফেসবুক পোস্টে ক্ষমা প্রার্থনা ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ রৌমারীতে শ্রদ্ধা ও গৌরবে পালিত ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস কুড়িগ্রাম সদর হাসপাতালে অনৈতিক কর্মকাণ্ড: তদন্তে সত্যতা, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন কুড়িগ্রাম সীমান্ত পৃথক পৃথক অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত কুড়িগ্রামের ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিম সরকারের ইন্তেকাল নাগেশ্বরীতে সাবেক ওয়ার্ড কমিশনারের বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা চিলমারীতে চো’খ উপরে ফেলা অবস্থায় নিখোঁজ শিশুর ম’রদেহ মিললো বাড়ির পাশের ঝোপে।

মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন।

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট শিক্ষা ভবনের প্রথম তলার নির্মাণকাজ শেষে নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৫ কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ গুরুত্বের সাথে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। তিনি শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে বলেন তোমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পড়াশোনা করবে কারণ তোমরাই আগামীদিনের উজ্জ্বল ভবিষ্যৎ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার আমির মাওলানা মোঃ এনামুল হক এবং বল্লভেরখাস ইউনিয়ন শাখার সভাপতি আ.ন.ম. ইয়াকুব আলী।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদারগঞ্জের পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক পাঠদান পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসাসেবার মান উন্নয়নের দাবি জানায়। স্থানীয় বাসিন্দারা প্রধান অতিথিকে এলাকার স্বাস্থ্য সংকটের কথা জানিয়ে বলেন দীর্ঘ দিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও ওষুধের অপ্রতুলতা বিরাজ করছে। উন্নত চিকিৎসার অভাবে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিধায় তারা একটি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের দাবি জানান।

জনগণের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন আমি কুড়িগ্রাম ১ আসনের মানুষের সেবক হিসেবে সবসময় পাশে থাকতে চাই। এলাকার দুঃখ কষ্ট লাঘব করে পিছিয়ে পড়া জনপদকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করাই আমার মূল লক্ষ্য। জনগণের মৌলিক সমস্যার সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।

মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস শাফি বিদ্যালয়ের অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন অনেক শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে আমাদের বিদ্যালয়ে পড়তে আসে কিন্তু পর্যাপ্ত কক্ষ না থাকায় পাঠদান নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। বর্তমানে নির্মাণাধীন ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হলে শিক্ষার্থীরা একটি মনোরম পরিবেশে শিক্ষা লাভের সুযোগ পাবে। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page